Header Ads Widget

Responsive Advertisement

এইচ এস সি ২০২১ ফরম ফিল আপ (সকল বোর্ড)

এইচ এস সি ২০২১ ফরম ফিল আপ (সকল বোর্ড)

কভিড ১৯ মহামারীর কারণে এইচএসসি ২০২১ এর ফরম পূরণ এর প্রথম দফা স্থগিত হওয়ার পরে পুনরায় ফর্ম ফিল আপ এর  নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। ঈদুল আযহা এর পর থেকেই অনলাইনে এইচএসসি 2021 এর শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে বলে জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রি।

যেহেতু এইচএসসি পরীক্ষা ২০২১ সালের ডিসেম্বর মাসের ১ম সপ্তাহে নেওয়ার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয় অথবা ফলাফল প্রদানের জন্য ফরম পূরণ করা আবশ্যক। সে কারণে ফরম পূরণ পুনরায় চালু করা হচ্ছে।

এক্ষেত্রে পরীক্ষার ফি অনলাইনে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা যাবে এবং যেহেতু পরীক্ষার বিষয় সীমিত করা হয়েছে এবং নম্বর ও সময়ও হ্রাস করা হয়েছে এ কারণে এবারের ফরম পূরণ এর ফি কম হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী। নিজ নিজ কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই ফরম ফিলাপ করা যাবে এবং বোর্ডগুলো নিশ্চিত করবে সকল শিক্ষার্থীর ফর্ম ফিলআপ হয়েছে কিনা । ফরম পূরণের জন্য কোন শিক্ষার্থীকেই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না।

যেহেতু এবার যারা এইচএসসি পরীক্ষা দিবে তারা ক্লাসরুমে ক্লাস করার সুযোগ পায়নি এবং এবছর পরীক্ষা হবে কিনা এখন পর্যন্ত তাও ঠিক ভাবে বলা যায় না। কন্ট্রোল এর বিষয়টি সম্পর্কে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমীর-উল ইসলাম বলেন তারা পরীক্ষা নেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্ততি নিয়ে রাখছেন প্রশ্ন পত্র তৈরীর জন্য মডারেশনের কাজও চলছে ।

২০২১ সালের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন

 

২০১৬-২০১৭ সেশন এর পূর্বের রেজিস্ট্রেশন ধারী কোন পরীক্ষার্থী ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে ২০১৫-২০১৬ সেশনের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের স্টেশন নবায়ন করে এক বিষয়ের জন্য) চতুর্থ বিষয় বাদে )পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে

 

যে সকল পরীক্ষার্থী ২০১৭,২০১৮ ও ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার যেকোনো এক বা একাধিক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) পরীক্ষায় অকৃতকার্য হয়েছে এবং যে কোনো কারণে তারা ২০১৮ ও ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অথচ তাদের ২০২০ সালের শেষ হয়ে গেছে তারাও ২৫০( দুইশত পঞ্চাশ) টাকা নবায়ন ফি বোর্ডে জমা দিয়ে শুধু একবারের জন্য রেজিস্ট্রেশন নবায়ন পূর্ব ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

 

রেজিস্ট্রেশন নবায়ন কৃত পরীক্ষার্থীর নবায়ন ফি বাবদ অর্থ ফরম পূরণের ফি এর সাথে গ্রহণ করা হবে বিধায় নবায়নকৃত পরীক্ষার্থীকে আলাদাভাবে নবায়ন ফি বাবদ অর্থ প্রদান করতে হবে না।

 

(বি.দ্র: আংশিক বিষয়ের পরীক্ষার্থী হিসেবে কখনোই চতুর্থ বিষয় এর পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না এবং দুই বা ততোধিক বিষয়ক কৃতকার্য থাকলে কখনো রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না)

 

 

 

 

 

২০২১ এইচএসসি পরীক্ষার সকল প্রকার পরীক্ষার্থীর ফি এর হার নিম্নোক্ত ছকে দেওয়া হল

 

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি(নিয়মিত শিক্ষার্থী)

যেহেতু পরীক্ষা শুধু মাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ে হবে সে কারণে এবার ফরম ফিলাপ এর খরচ সে তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে নেওয়া হবে। ফরম ফিলাপের ফি এর তালিকা এখনো পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের জানানোর সাথে সাথেই আমাদের এখান থেকে আপনি টেক্সট বিভাগের এবং গ্রুপের প্রাণ ফিলাপের ফি এর তথ্য পেয়ে যাবেন।


ক্রমিক
বিবরণ
বিজ্ঞান শাখা
(চতুর্থ বিষয় সহ)
মানবিক শাখা
( চতুর্থ বিষয় সহ)
ব্যবসায় শিক্ষা শাখা
(চতুর্থ বিষয় সহ)
বোর্ড ফি---
কেন্দ্র ফি(ব্যবহারিক ফি সহ)---
সর্বমোট
--

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ